বিশ্বের ক্ষুদ্রতম ক্যাপাসিটর বানাল মুরাতা !

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের ক্ষুদ্রতম ক্যাপাসিটর তৈরির দাবি করেছে জাপানের ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান মুরাতা। মুরাতার দাবি, ক্ষুদ্রতম এ ক্যাপাসিটরটি অধিক পরিমাণে বিদ্যুত্ সংরক্ষণ করে রাখতে পারে। ক্ষুদ্রতম এ ক্যাপাসিটরটি দৈর্ঘ্যে ০.২৫ মিলিমিটার ও প্রস্থে ০.১২৫ মিলিমিটার। এক খবরে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।৫ সেপ্টেম্বর এ ক্যাপাসিটর তৈরির ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। মুরাতার তৈরি ক্ষুদ্র এ যন্ত্রাংশ স্মার্টফোন, ট্যাবলেট কম্পিউটার, ল্যাপটপ, চিকিত্সাক্ষেত্রে ব্যবহূত যন্ত্রাংশসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্যে ব্যবহার করা যাবে।মুরাতার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইয়োকি হামাজি এ প্রসঙ্গে জানিয়েছেন, মুরাতার তৈরি ক্ষুদ্র একটি বিন্দুর সমান এ ক্যাপাসিটরটি ইলেকট্রনিক যন্ত্রে ব্যবহার করলে পণ্যটি অত্যন্ত হালকা-পাতলা করে নির্মাণ করতে পারবে নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এ ক্যাপাসিটর ব্যবহারে ব্যাটারির আয়ু বাড়বে এবং তা অধিক সময় চার্জ ধরে রাখতে সক্ষম হবে।ইয়োকি হামাজি আরও জানিয়েছেন, চার্জ ধরে রাখার জন্য এ ধরনের ক্ষুদ্র যন্ত্রাংশ তৈরি করা সব সময়ই একটি চ্যালেঞ্জ। এটা এত ছোটো যে, খালি চোখে প্রায় দেখাই যায় না। উল্লেখ্য, সিরামিকের তৈরি ক্যাপাসিটর বাজারজাতকারী প্রতিষ্ঠান হিসেবে বিশ্ব বাজারের শীর্ষে রয়েছে মুরাতা। মুরাতার দখলে রয়েছে বাজারের ৩৫ শতাংশ। ২০ শতাংশ বাজারের দখল নিয়ে মুরাতার পরের অবস্থানে রয়েছে স্যামসাং।