বিশ্বের ডিজিটাল বাজারে ট্রান্সসেন্ডের অবস্থান তৃতীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিশ্বের ডিজিটাল বাজারে ট্রান্সসেন্ডের বর্তমান অবস্থান তৃতীয়। বর্তমানে ট্রান্সসেন্ড পণ্যের মধ্যে রয়েছে ফ্ল্যাশ মেমোরি কার্ড, বহনযোগ্য হার্ড ড্রাইভসহ বিভিন্ন মাল্টিমিডিয়া পণ্য।’ বাংলাদেশে ট্রান্সসেন্ড পণ্যের বাজার পর্যবেক্ষণে এসে এসব কথা জানালেন ট্রান্সসেন্ড ইনকরপোরেশনের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান গর্ডন ডব্লিউ ইউ। বাংলাদেশে এ পণ্যের পরিবেশক ইউনাইডেট কম্পিউটার সিস্টেম (ইউসিসি) কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এর আগে ঢাকার আইডিবি ও এলিফ্যান্ট রোডের কম্পিউটার বাজার ঘুরে দেখেন কর্মকর্তারা। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ট্রান্সসেন্ড ইনকরপোরেশনের দক্ষিণ এশিয়া অঞ্চলের জ্যেষ্ঠ অর্থ ব্যবস্থাপক দারিন লিন, ইউসিসির প্রধান নির্বাহী মি. সারোয়ার মাহমুদ খান। —ইমরান উজ-জামান