বিশ্বের প্রথম ম্যাসাজ রোবট
রান্না, ঘরের কাজ বা অফিসের কাজের শেষে ক্লান্তিতে শুয়ে পড়েছেন? আপনার শরীরের ক্লান্তি দূর করতে রোবটকে দায়িত্ব দিতে পারেন। এ রোবট আপনার শরীর ম্যাসাজ করে ক্লান্তি হটিয়ে শরীর-মন ফুরফুরে করে দেবে। ক্ষুদ্রাকৃতির খেলনা গাড়ির মতো দেখতে চার চাকার এ রোবটটির নাম ‘হুয়ি মি’।এই রোবট তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ড্রিমবটস নামের একটি প্রতিষ্ঠান। ড্রিমবটসের দাবি, বিশ্বের প্রথম ম্যাসাজ রোবট হুয়ি মি।হুয়ি মি রোবটটিতে কাঁটার মতো চারটি চাকা যুক্ত রয়েছে, যা শরীরের ওপর গড়াতে থাকে এবং শরীরের ওপর হালকা ম্যাসাজ করতে থাকে। খেলনা গাড়ির মতো রোবটটি পিঠের ওপর চালু করা হলে ধীরে ধীরে স্বয়ংক্রিয়ভাবে শরীর ম্যাসাজ করতে থাকে। রোবটটিতে ব্যবহূত সেন্সর শরীরের ওপর থেকে পতন ঠেকাতে পারে এবং ম্যাসাজের পুনরাবৃত্তি করতে পারে। রোবটটিকে বিভিন্ন ধরনের ম্যাসাজের বিষয়টি আগে থেকেই নির্দেশ দেওয়া যায়। হুয়ি মি রোবটের দাম পড়বে প্রায় ১০ হাজার টাকা।এ বিষয়ে আরও জানা যাবে এই লিংকে— http://www.wheeme.com/