বিশ্বের বৃহত্তম এলইডি টিভি আনছে শার্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের বৃহত্তম লাইট এমিটিং ডায়োড প্রযুক্তির (এলইডি) হাই ডেফিনেশন (এইচডি) টিভি তৈরি করছে জাপানের ইলেকট্রনিক পণ্যনির্মাতা প্রতিষ্ঠান শার্প ইলেকট্রনিকস। এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট জানিয়েছে, শার্পের তৈরি ৯০ ইঞ্চি মাপের এই এলইডি এইচডিটিভির নাম হবে ‘অ্যাকুওস’।শার্প জানিয়েছে, বৃহত্তম এলইডিটিভির মডেলটির নাম এলসি-৯০এলই৭৪৫ইউ। টেলিভিশনটিতে ওয়াই-ফাই ব্যবহারের সুবিধা ছাড়াও থাকবে ইন্টারনেটের বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধা। পাশাপাশি টেলিভিশনটি হবে থ্রিডি বা ত্রিমাত্রিক প্রযুক্তির।অ্যালুমিনিয়ামের তৈরি টেলিভিশনটির দাম অবশ্য এখনো জানায়নি শার্প।