বিশ্বের বৃহত্তম টেলিস্কোপ নির্মাণ প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের হাওয়াইতে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম ও শক্তিশালী ‘থার্টি মিটার টেলিস্কোপ’। সম্প্রতি হাওয়াইয়ান বোর্ড অফ ল্যান্ড অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস এই টেলিস্কোপ বসানোর জন্য আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে। ভূপৃষ্ঠ থেকে সাড়ে ১৩ হাজার ফুট ওপরে হাওয়াইয়ের মওনা কিয়া আগ্নেয়গিরির চূড়ায় বসবে টেলিস্কোপের প্রধান আয়নাটি । গবেষকেরা আশা করছেন, থার্টি মিটার টেলিস্কোপ বা টিএমটি নামের এ টেলিস্কোপের সাহায্যে এক হাজার ৩০০ কোটি আলোকবর্ষ দূরের গ্রহ-নক্ষত্রের তথ্য জানা সম্ভব হবে।আন্তর্জাতিক গবেষকেদের একটি দল এই প্রকল্প হাতে নিয়েছে। ২০২১ সাল নাগাদ এ টেলিস্কোপটি নির্মাণ শেষ হবে বলে গবেষকেরা আশাবাদী।বিশ্বের বৃহত্তম টেলিস্কোপটি সম্পর্কে বিস্তারিত জানার লিংক- http://www.tmt.org/