বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা হুয়াউয়ে ১৮ জুন মঙ্গলবার লন্ডনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ৬ দশমিক ১৮ মিলিমিটার পুরুত্বের ‘অ্যাসান্ড পি৬’ নামের একটি স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। হুয়াউয়ের দাবি, স্মার্টফোনটি বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন। এক খবরে এ তথ্য জানিয়েছে রয়টার্স।যুক্তরাষ্ট্রের বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, স্মার্টফোনের বাজারে অ্যাপল ও স্যামসাংয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে নতুন স্মার্টফোন বাজারে আনছে হুয়াউয়ে।অ্যাসান্ড পি৬ এর ফিচার:১. অ্যান্ড্রয়েড জেলি বিন অপারেটিং সিস্টেম।২. হুয়াউয়ের তৈরি ১.৫ গিগাহার্টজের কোয়াড কোরের প্রসেসর।৩. সামনে পাঁচ মেগাপিক্সেল ও পেছনে আট মেগাপিক্সেলের ক্যামেরা।৪. আট গিগাবাইট ইন্টারনাল মেমোরি। ৩২ গিগাবাইট পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সমর্থন করে।৫. বেশিক্ষণ চার্জ ধরে রাখার প্রযুক্তি।স্মার্টফোন বাজারে চতুর্থ হুয়াউয়ে স্মার্টফোনের বাজারে বর্তমানে স্যামসাং, অ্যাপল ও এলজির পরের অবস্থানে রয়েছে চীনের হুয়াউয়ে। চলতি বছরের প্রথম প্রান্তিক অর্থাত্ প্রথম তিন মাসে ৯০ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। এ বছর ৬ কোটি ইউনিট স্মার্টফোন বিক্রির লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোনটির দাম মাত্র ১২০ গ্রাম ওজনের হালকা-পাতলা স্মার্টফোনটির দাম এখনও প্রকাশ করেনি হুয়াউয়ে কর্তৃপক্ষ। তবে বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান সিসিএস ইনসাইটের বিশ্লেষক বেন উড জানিয়েছেন, ফোরজি নেটওয়ার্ক সমর্থিত স্মার্টফোনটির দাম হাতের নাগালে রাখলে অধিক ক্রেতার কাছে পৌঁছাতে পারবে চীনা প্রতিষ্ঠানটি।হুয়াউয়ের লক্ষ্য২০১৫ সাল নাগাদ স্মার্টফোনের বাজারের শীর্ষ ব্র্যান্ড হিসেবে উঠে আসার লক্ষ্য নিয়ে কাজ করছে হুয়াউয়ে। বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান গার্টনারের প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, লক্ষ্য অর্জন করতে হলে হুয়াউয়েকে অ্যাপলের মতো ধাতব নকশা ও উদ্ভাবনী ফিচারযুক্ত স্মার্টফোন বাজারে আনতে হবে।