বিশ্বের সবচেয়ে দামি ‘জেলি’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের ইলেকট্রনিক পণ্য নির্মাতাপ্রতিষ্ঠান সনি ‘জেলি’ নিয়ে মাতামাতি শুরু করেছে। প্রতিষ্ঠানটির দাবি, তারা এক্সপেরিয়া মডেলের স্মার্টফোনের বিজ্ঞাপনী প্রচারণা উপলক্ষে বিশ্বের সবচেয়ে দামি ‘জেলি’ তৈরি করিয়ে নিয়েছে যুক্তরাজ্যের প্রতিষ্ঠান বমপাস অ্যান্ড পারের কাছ থেকে। উল্লেখ্য, বমপাস অ্যান্ড পার জেলি দিয়ে বিভিন্ন বিষয়ের কাঠামো ও নকশা তৈরি করার জন্য বিখ্যাত।এক খবরে টেলিগ্রাফ জানিয়েছে, সনির নতুন এক্সপেরিয়া মডেলের স্মার্টফোনে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ ‘জেলি বিন’ সমর্থন করবে। এ পণ্যটির প্রচারণা উপলক্ষে ‘সোনা, রুপা, রত্নপাথর, প্লাটিনাম, উল্কাখণ্ডসহ দামি উপকরণ মিলিয়ে একটি জেলি তৈরি করেছে সনি। এই জেলি খাওয়ার সুযোগ মিলবে ভাগ্যবান কোনো এক্সপেরিয়া ক্রেতার। জেলি খাওয়ার জন্য সোনার চামচও পাবেন সৌভাগ্যবান তিনজন।এদিকে জেলি নির্মাতা বমপাস অ্যান্ড পার জানিয়েছে, সনির জন্য তৈরি জেলি আসলে এক্সপেরিয়ার রোবট বা ‘এক্সপেরিয়াবট’। এ ফোর কাগজের আকৃতির রোবট জেলিগুলো বিশেষ প্রক্রিয়ায় হাতে তৈরি, যার মধ্য দিয়ে বিদ্যুত্ প্রবাহের ব্যবস্থা রয়েছে। এ জেলিতে বিদ্যুত্সংযোগ দেওয়া হলে তা নড়াচড়া করে বা বিশেষভাবে নাচতে থাকে।বমপাস অ্যান্ড পারের দাবি, এত দামি জেলি তারা এর আগে কখনো তৈরি করেনি। এই জেলিতে বিশেষ পেস্তা বাদাম ও প্লাটিনাম মাইক্রোচিপ, অম্বর মধু ও দুধের বিশেষ সার্কিট, অর্কিডের সুইচ, জাফরান ও লিচু বোতাম হিসেবে ব্যবহূত হয়েছে। এ ছাড়া জেলির সঙ্গে যুক্ত হয়েছে দামি রত্ন। ২৯ জুলাই বিশ্বের সবচেয়ে দামি জেলি বা এক্সপেরিয়াবটের আনুষ্ঠানিক উদ্বোধন করবে সনি।