বিশ্বের সবচেয়ে পাতলা ‘চীনা’ স্মার্টফোন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন তৈরি করেছে চীনের ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান জেডটিই। পাঁচ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত ‘গ্র্যান্ড এস’ নামের স্মার্টফোনটি ৬.৯ মিলিমিটার পুরু, ৬৯ মিলিমিটার প্রশস্ত, ১৪২ মিলিমিটার লম্বা। এর আগে ৭.১ মিলিমিটার পুরুত্বের স্মার্টফোন বাজারে এনেছিল মটোরোলা। জেডটিইর তৈরি গ্র্যান্ড এস স্মার্টফোনটিতে হাই-ডেফিনেশনে ভিডিও দেখা যায়। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।৮ জানুয়ারি থেকে লাসভেগাসে শুরু হওয়া বিশ্বের বৃহত্তম প্রযুক্তিপণ্যের মেলা সিইএস উপলক্ষে বিশ্বের সবচেয়ে পাতলা এ স্মার্টফোনটি উন্মুক্ত করেছে জেডটিই।গ্র্যান্ড এস স্মার্টফোনটিতে রয়েছে কোয়ালকমের তৈরি স্ন্যাপড্রাগন এস ৪ প্রসেসর, ১.৭ গিগাহার্টজ হার্ডকোর সিপিইউ, ২ গিগাবাইট র্যাম, ১৬ গিগাবাইট তথ্য সংরক্ষণের সুবিধা। স্মার্টফোনটির সামনে ২ মেগাপিক্সেল ও পেছনে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।দীর্ঘস্থায়ী ব্যাটারি সুবিধার এ স্মার্টফোনটি চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের বাজার শিগগিরই ছাড়বে প্রতিষ্ঠানটি।অবশ্য, বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোনটির দাম সংক্রান্ত তথ্য প্রকাশ করেনি জেডটিই।