বিশ্বের সেরা প্রধান নির্বাহী স্টিভ জবস!
প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা প্রয়াত স্টিভ জবস বিশ্বের সেরা প্রধান নির্বাহী নির্বাচিত হয়েছেন। বিশ্বের তিন হাজার ১৪৩ জন প্রধান নির্বাহীর মধ্যে চালানো এক জরিপে সেরা প্রধান নির্বাহীর তালিকায় তিনি শীর্ষে রয়েছেন। এক খবরে এ তথ্য জানিয়েছে সিডনি মর্নিং হেরাল্ড।বিশ্বের সেরা প্রধান নির্বাহী কর্মকর্তার এ তালিকা তৈরি করেছে হার্ভার্ড বিজনেস রিভিউ।প্রধান নির্বাহীর তালিকায় স্টিভ জবসের পরের অবস্থানে রয়েছেন আমাজনের প্রধান নির্বাহী জেফ বেজোস এবং তারপরের স্থানে রয়েছে স্যামসাংয়ের অবসরপ্রাপ্ত প্রধান নির্বাহী য়ুন জং-ওং।২০১১ সালের অক্টোবর মাসে অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেলেও বর্ষসেরা প্রধান নির্বাহী নির্বাচিত হয়েছেন তিনি। প্রতিষ্ঠানের জন্য দীর্ঘমেয়াদের ভিত্তিতে বাজার মূল্য তৈরিতে অবদানের জন্যই সেরা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন স্টিভ জবস।