বিশ্বের সেরা ব্লগ অনুসন্ধানে দ্বিতীয় সাবরিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মান সংবাদ সংস্থা ডয়চে ভেলের ‘সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতা’য় বাংলাদেশের মেয়ে সাবরিনা সুলতানা ‘সেরা ব্লগ’ বিভাগে দ্বিতীয় হয়েছেন। গত মঙ্গলবার ডয়চে ভেলের এক সংবাদে (www.dw-world.de/dw/article/0,,14983507,00.html) এই তথ্য জানানো হয়েছে।চট্টগ্রামের মেয়ে সাবরিনা সুলতানা একজন শারীরিক-প্রতিবন্ধী। তিনি মাসকুলার ডিসট্রফি রোগে আক্রান্ত। দ্বিতীয় স্থান পাওয়ার পর প্রথম আলোকে তিনি বলেন, ‘প্রতিবন্ধী মানুষও যে সক্ষম, এটা প্রমাণ করতে পেরে ভালো লাগছে। প্রতিবন্ধী মানুষের অধিকারের বিষয়টি নিয়ে আমরা যে কাজ করছি, এ অর্জন তারও স্বীকৃতি।’ডয়চে ভেলের সংবাদে আরও জানানো হয়েছে, ইন্টারনেট ব্যবহারকারী ও বিচারকেরা সাবরিনাকে এ স্থানের জন্য বেছে নিয়েছেন। সাবরিনার ব্লগকে (http://sabrina.amarblog.com) পেছনে ফেলে ‘বেস্ট ব্লগ’ পুরস্কার জিতেছেন তিউনিসিয়ার মেয়ে লিনার ‘এ তিউনিসিয়ান গার্ল’ ব্লগ। বিশ্বের বিভিন্ন ভাষার বিচারকেরা গত সোমবার জার্মানির বন শহরে বৈঠক বসেন।চূড়ান্ত ভোটে সাবরিনার পক্ষে ছিলেন পাঁচ বিচারক। লিনার পক্ষে অবস্থান ছিল সাত বিচারকের।সাবরিনা প্রতিবন্ধীদের অধিকার আদায় ও উন্নয়নে কাজ করা বাংলাদেশি সিস্টেমস চেঞ্জ অ্যাডভোকেসি নেটওয়ার্ক (বি-স্ক্যান) নামের একটি প্রতিষ্ঠানের সভাপতি। ডয়চে ভেলের খবরে জানা গেছে, এবারের প্রতিযোগিতায় মোট ভোট পড়েছে ৯০ হাজার ৮০৮টি। ছয়টি মিশ্র ভাষার বিভাগে ‘জুরি পুরস্কার’ দেওয়া হলেও বাংলা ভাষার কোনো ব্লগই ‘জুরি পুরস্কার’ পায়নি। —আবু হেনা