বিষণ্ন লোকেরাও উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিষণ্ন লোকেরাও উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখেন
বিষণ্ন লোকেরাও উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখেন

বয়স্ক অন্য দশ জনের মতো বিষণ্ন মানুষেরাও স্বপ্ন দেখেন। তাঁরাও বিশ্বাস করেন উজ্জ্বল ভবিষ্যতে। কিন্তু তাঁদের এই আশাবাদে খুব একটা সুফল আসে না। বরং পরে তাঁরা আরও বিষাদগ্রস্ত হয়ে পড়েন। নতুন এক গবেষণায় মিলেছে এ তথ্য।
মধ্য বয়সের মানুষের মধ্যে যাঁদের বিষণ্নতার ইতিহাস রয়েছে, তাঁরা অতীত ও বর্তমানকে বড় বেশি নেতিবাচকভাবে তুলে ধরেন। অথচ একই বয়সের যে মানুষকে বিষাদগ্রস্ততায় পেয়ে বসে না, তাঁরা তাঁদের অতীত ও বর্তমানের দিনগুলোকে ইতিবাচকভাবে বর্ণনা করেন। মজার বিষয় হলো, বিষণ্ন মানুষেরা অতীত ও বর্তমানের তিক্ত অভিজ্ঞতার কথা বললেও উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখতে ভুল করেন না। তাঁরা ভাবেন, চমৎকার এক ভবিষ্যৎ তাঁদের জন্য অপেক্ষা করছে।
গবেষক দলের নেতা কানাডার ব্রোক বিশ্ববিদ্যালয়ের গবেষক মাইকেল বুসেরি বলেন, এমনকি ক্লিনিক্যালি বিষাদগ্রস্ত মানুষদেরও বলতে শোনা যায়, অতীত ও বর্তমান নিয়ে তাঁরা অতিষ্ঠ। অথচ তাঁরা ভাবেন, আগামী দিনগুলো হবে সুন্দর ও আনন্দময়। ভবিষ্যতেই তাঁদের জীবন পূর্ণ হবে, তৃপ্ত হবেন তাঁরা।
যুক্তরাষ্ট্রের মিডলাইফ ডেভেলপমেন্টের জরিপের তথ্য গবেষকেরা খতিয়ে দেখেন। এতে গবেষকেরা দেখতে পান, অংশগ্রহণকারীদের মধ্যে বিষাদগ্রস্ত নন, এমন মানুষেরা নিজেদের অতীত সম্পর্কে আত্মতৃপ্তির কথা বলেছেন। এমনকি বর্তমান পরিস্থিতিতেও সন্তোষ প্রকাশ করেছেন। কিন্তু বিষাদগ্রস্তরা ঠিক এর বিপরীত কথা বলেছেন। অতৃপ্তি তাঁদের অতীতকালেও তাড়া করেছে, এখনো করছে। তবে অদূর ভবিষ্যতে সুদিন তাঁদেরও আসবে। গবেষণাপত্রটি ক্লিনিক্যাল সাইকোলজিক্যাল সায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে। খালিজ নিউজ।