প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিয়ো।
সৃজনশীল-পদ্ধতিতে ভালো করতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন পাঠ্য বইয়ের বিষয়বস্তু সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা।
অন্যান্য বিষয়ের মতো হিন্দুধর্ম বিষয়েও সমান গুরুত্ব দিতে হবে। ‘সহজ’ মনে করে সময় কম দিলে এ বিষয়ে ভালো নম্বর পাওয়া যায় না।
জ্ঞানমূলক প্রশ্নের উত্তর পাঠ্যবইয়ে হুবহু থাকে। তাই পাঠ্যবইয়ের গুরুত্বপূর্ণ তথ্যগুলো দাগ দিয়ে পড়বে।
অনুধাবনমূলক অংশের জন্য কোন বিষয়ের অংশ কতটুকু বঝতে পেরেছ, তা যাচাই করা হয়ে থাকে। তাই প্রাসঙ্গিক অংশই শুধু লিখতে হবে।
প্রয়োগ ও উচ্চতর দক্ষতা অংশের উত্তর প্রাসঙ্গিক ও যুক্তিনির্ভর হতে হবে। উদ্দীপক ও পাঠ্যবইয়ের আলোকে গুছিয়ে ব্যাখ্যা-বিশ্লেষণ করতে হবে।
বহুনির্বাচনি প্রশ্নোত্তরগুলো খুব মনোযোগ দিয়ে পড়বে। ভালো নম্বর পেলে জিপিএ-৫ পেতে সহজ হবে।
প্রধান শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকা