বিসিএস ও সিআইএসএর মধ্যে চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যপ্রযুক্তি বিষয়ে বিনিয়োগের সুযোগ তৈরিতে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ও ইনফরমেশন সার্ভিস ইন্ডাস্ট্রি অ্যাসোশিয়েশন অব চায়নিজ তাইপের (সিআইএসএ) মধ্যে চুক্তি হয়েছে। ছবি: বিসিএসের সৌজন্যে।
তথ্যপ্রযুক্তি বিষয়ে বিনিয়োগের সুযোগ তৈরিতে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ও ইনফরমেশন সার্ভিস ইন্ডাস্ট্রি অ্যাসোশিয়েশন অব চায়নিজ তাইপের (সিআইএসএ) মধ্যে চুক্তি হয়েছে। ছবি: বিসিএসের সৌজন্যে।

তথ্যপ্রযুক্তি শিল্পে বিনিয়োগের সুযোগ বাড়াতে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ও ইনফরমেশন সার্ভিস ইন্ডাস্ট্রি অ্যাসোশিয়েশন অব চায়নিজ তাইপের (সিআইএসএ) সঙ্গে চুক্তি হয়েছে। গতকাল ব্রাজিলের রাজধানী ব্রাজিলিয়াতে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি আলী আশফাক ও সিআইএসএর চেয়ারম্যান ওয়াইভন্নি চিউ নিজেদের প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
৩ থেকে ৫ অক্টোবর ব্রাজিলিয়াতে অনুষ্ঠিত প্রযুক্তির বিশ্ব সম্মেলন ‘ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি’ (ডব্লিউসিআইটি) তে অংশ নিচ্ছে বিসিএস। বিশ্ব আইটি সংস্থা ‘ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিস অ্যালায়েন্স (উইটসা) ’ ১৯৭৮ সাল থেকে প্রতি দুই বছর অন্তর বিশ্বের বিভিন্ন দেশে তথ্য প্রযুক্তির এই বিশ্ব সম্মেলন আয়োজন করে থাকে।
বিসিএস সূত্রে জানা গেছে, বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), আইসিটি ডিভিশন ও আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের সহায়তায় ২৩ সদস্যের একটি দল উইটসার সদস্য হিসেবে এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে। সম্মেলনে বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সাবেক সভাপতি ও বর্তমান কমিটির উপদেষ্টা সবুর খান পুনরায় উইটসার পরিচালক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সম্মেলনে উইটসা মেরিট অ্যাওয়ার্ড জিতেছে বিসিএস মনোনীত সদস্য প্রতিষ্ঠান এটিআই লিমিটেড। বিজ্ঞপ্তি।