বিসিএস কম্পিউটার সিটিতে অ্যাপল অথরাইজড স্টোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটিতে যাত্রা শুরু করছে অ্যাপল অথরাইজড স্টোর। বাংলাদেশের ‘অ্যাপল প্রিমিয়াম রিসেলার’ এক্সিকিউটিভ ম্যাশিনস লিমিটেড এই স্টোর চালু করছে। মেঘনা গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান এক্সিকিউটিভ ম্যাশিনস (ইএমএল) ২০০৯ সালে অ্যাপল প্রিমিয়ার রিসেলার হিসেবে বাংলাদেশে যাত্রা শুরু করে।

ইএমএল সূত্রে জানা গেছে, ২২ সেপ্টেম্বর এ আউটলেটের উদ্বোধন করা হবে। এই স্টোর থেকে আইফোন বাদে অ্যাপলের অন্যান্য পণ্য ও সেবা পাওয়া যাবে।