বিসিএস কম্পিউটার সিটিতে ঈদ উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার বিসিএস কম্পিউটার সিটিতে ‘ঈদে প্রিয়জনকে কম্পিউটার উপহার দিন’ স্লোগানে শুরু হয়েছে ১৬ দিনের ‘ঈদ উৎসব ২০১২’। গতকাল মঙ্গলবার বিসিএস সিটিতে আনুষ্ঠানিকভাবে ঈদ উৎসবের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএস কম্পিউটার সিটির সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক আবদুল মুক্তাদির, সাবেক সভাপতি আহমেদ হাসান, আজিম উদ্দিন আহমেদ, রোকনুর রহমান, এ টি শফিকউদ্দিন, গ্লোবাল ব্র্যান্ড প্রা. লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিক আনোয়ার ও কম্পিউটার সোর্সের পরিচালক এ ইউ খানসহ অনেকে। এই উৎসবে প্রযুক্তিপণ্য কিনলে একটি কুপন পাওয়া যাবে। এ কুপনগুলো থেকে প্রতি সপ্তাহে একটি ল্যাপটপসহ ডিজিটাল ক্যামেরা, এলইডি মনিটর, ওয়েবক্যাম ইত্যাদি পুরস্কার দেওয়া হবে। উৎসবে আসুসের ল্যাপটপে সর্বোচ্চ ২৫ হাজার টাকা জেতার সুযোগ রয়েছে। রিশিত কম্পিউটার্সে সনি ভায়ো ল্যাপটপের সঙ্গে বিনা মূল্যে পাওয়া যাবে অভ্যন্তরীণ কুল প্যাড, অ্যান্টি-ভাইরাস হেডফোন, মাউস, স্পিকার ও পেনড্রাইভ। রায়ানস আইটিতে তোশিবা ল্যাপটপের সঙ্গে পাওয়া যাবে আট গিগাবাইট পেনড্রাইভ। স্মার্ট টোকনোলজিতে স্যামসাং স্মার্ট পিসির সঙ্গে স্ক্র্যাচকার্ডে ডিজিটাল ক্যামেরা, নেটবুক, নোটবুক ইত্যাদি পাওয়া যাবে। উৎসব চলবে ১৬ আগস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত ক্রেতাদের জন্য খোলা থাকবে। —জিয়াউর রহমান চৌধুরী