বিসিএস কম্পিউটার সিটির নতুন কমিটি নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিএস কম্পিউটার সিটির ২০১০-১২ মেয়াদের জন্য কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে এ টি শফিকউদ্দিন আহমেদ ও কাজী শামসুদ্দিন আহমেদ। গতকাল শনিবার দেশের সবচেয়ে বড় এই প্রযুক্তি বাজারে সকাল দশটা থেকে বেলা তিনটা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ১৫৬ ভোটারের মধ্যে ১৪০ জন ভোট দেন। এর মধ্যে ৬টি ভোট বাতিল হয়েছে বলে নির্বাচন পরিচালনা পর্ষদ জানায়। নির্বাচন পরিচালনা পর্ষদের প্রধান মোস্তাফা জব্বার বলেন, খুবই সুন্দর ও শান্তিপূর্ন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে প্রথম নির্বাচনে ব্যালট পেপারে প্রত্যেক প্রার্থীর ছবি যুক্ত করা হয়েছিল। নির্বাচনে আপিল বোর্ডের প্রধান ছিলেন আব্দুল্লাহ এইচ কাফী। বিসিএস কম্পিউটার সিটির নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন—সহসভাপতি এ এল মোজহার ইমাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এ এন এন কামরুজ্জামান, প্রচার-প্রকাশনা ও জনসংযোগ সম্পাদক মাহবুবুর রহমান, তথ্যপ্রযুক্তি সম্পাদক এ কে এম আতিকুর রশিদ, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক পদে এ কে এম মাহমুদুল হাসান খান এবং কার্যনির্বাহী সদস্য কামরুল আহসান, জাবেদুর রহমান, মঞ্জুরুল হক, জাহিদুল আলম ও রফিকুল আলম। কম্পিউটার সিটির নির্বাচনে ১৩টি পদের জন্য মোট ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ নির্বাচিত হন জয়নুল আবেদীন। —তারিকুর রহমান খান