বিসিএস কল্যাণ তহবিলের কার্যক্রম শুরু
বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) কল্যাণ এবং ভবিষ্যৎ নিরাপত্তার জন্য গঠিত ‘বিসিএস কল্যাণ তহবিল’র কার্যক্রম শুরু হয়েছে। কল্যাণ তহবিল পরিচালনার জন্য গত মাসের শেষ সপ্তাহে ঢাকায় বিসিএস কার্যালয়ে ট্রাস্টি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় মাশনুনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলামকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিসিএসের কোষাধ্যক্ষ মো. জাবেদুর রহমান। ট্রাস্টি বোর্ডের অন্য সদস্যরা হলেন বিসিএসের সভাপতি মোস্তাফা জব্বার, পরিচালক মো. ফয়েজউল্যাহ খান, দি কম্পিউটারস লিমিটেডের আতিক-ই-রাব্বানি, গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের এ এস এম আবদুল ফাত্তাহ এবং স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের মো. জহিরুল ইসলাম।
কল্যাণ তহবিলের মাধ্যমে বাংলাদেশ কম্পিউটার সমিতির সদস্যদের মরণোত্তর এককালীন সহায়তাসহ বিভিন্নভাবে সহায়তা করা হবে। প্রসঙ্গত, গত এপ্রিল মাসে বিসিএসের কার্যনির্বাহী কমিটির ৩৩তম সভায় এ তহবিল ও ট্রাস্টি বোর্ড গঠন করা হয়।
—বিজ্ঞপ্তি