বিসিএস চট্টগ্রাম শাখা গঠিত
বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) চট্টগ্রাম শাখা গঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার দুপুরে নগরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন বিসিএসের সভাপতি মোস্তাফা জব্বার। সাত সদস্যবিশিষ্ট চট্টগ্রাম কমিটির সদস্যরা হলেন: সভাপতি মো. শাখাওয়াত হোসেন, সহসভাপতি মঞ্জুর হোসেন, মহাসচিব মোহাম্মদ কামরুল হাসান সিদ্দিকী, যুগ্ম মহাসচিব আনিসুর রহমান, অর্থসচিব মোহাম্মদ নজরুল ইসলাম খান, সদস্য: মোহাম্মদ আমানত উল্লাহ ও রাখাল চন্দ্র নাথ। অনুষ্ঠানে মোস্তাফা জব্বার বলেন, ‘আমরা আশা করি, বিসিএসের সংবিধান অনুযায়ী নতুন কমিটি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে। নিজেদের স্বার্থ ত্যাগ করে জনগণের স্বার্থ রক্ষায় সচেষ্ট থাকবে। কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কাজী আশরাফুল আলম, মহাসচিব মজিবুর রহমান, যুগ্ম মহাসচিব নাজমুল আলম ভূঁইয়া, কোষাধ্যক্ষ মো. আখতারুজ্জামান, পরিচালক ইউসুফ আলী ও মো. শহীদ-উল-মুনির। —নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম অফিস