বিসিএস নির্বাচনে মাহফুজ-জাহিদ প্যানেল জয়ী
দেশের তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) ২০১২ সালের নির্বাচনের পাঁচটি পদে মাহফুজ-কাজী জাহিদ প্যানেলের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। গত ৩১ আগস্ট বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে বুয়েটের কম্পিউটার কৌশল বিভাগের অধ্যাপক মাহফুজুল ইসলাম ৫০১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মহাসচিব পদে ৪৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কাজী জাহিদুর রহমান। অন্য বিজয়ীরা হলেন: কোষাধ্যক্ষ ইয়াহিয়া তাহের, যুগ্ম সম্পাদক (একাডেমিক) রাহাত হোসেন, যুগ্ম সম্পাদক (ফিন্যান্স) আবদুর রহমান খান ও যুগ্ম সম্পাদক (অ্যাডমিন) খান মোহাম্মদ কায়সার। এ ছাড়া সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আবদুস সোবহান, মিজানুর রহমান সিদ্দিক এবং এস এম তোফায়েল আহমেদ। —নিজস্ব প্রতিবেদক