বিসিএস বরিশাল শাখা গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) বরিশাল শাখা গঠন করা হয়েছে। গত শুক্রবার বরিশালে বিসিএসের বরিশাল বিভাগীয় সদস্যদের সঙ্গে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক মতবিনিময় সভায় এই শাখার কমিটি গঠন করা হয়। এ সময় বিসিএসের সাবেক সভাপতি এস এম ইকবাল, সহসভাপতি কাজী আশরাফুল আলম, যুগ্ম মহাসচিব নাজমুল আলম ভূঁইয়া ও পরিচালক শাহিদ-উল-মুনীর উপস্থিত ছিলেন। বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর ও ভোলা জেলা এই শাখার আওতাভুক্ত হবে। সুনীল বরণ সাহাকে সভাপতি ও শাহ বোরহান উদ্দিনকে সাধারণ সম্পাদক করে সাত সদস্যের বরিশাল শাখা কমিটির ঘোষণা দেওয়া হয়। এই কমিটির মেয়াদ থাকবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।—বিজ্ঞপ্তি