বিসিএসের নতুন কমিটিকে সংবর্ধনা জানাল বেসিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যদের ফুলেল সংর্বধনা দিল তথ্যপ্রযুক্তি ব্যবসায় খাতের অপর সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। গতকাল শনিবার বেসিস কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় বেসিস এবং বিসিএসের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি এবং ভবিষ্য ৎ  পরিকল্পনা নিয়ে একটি সভাও অনুষ্ঠিত হয়।

বেসিসের সভাপতি শামীম আহসান দেশের তথ্যপ্রযুক্তি শিল্পের স্বার্থে দুই সংগঠনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। বিসিএসের সভাপতি এ এইচ এম মাহফুজুল আরিফ তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নয়নে তাঁদের মতামত উপস্থাপন করেন এবং সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন বেসিসের মহাসচিব রাসেল টি আহমেদ, বিসিএসের মহাসচিব নজরুল ইসলামসহ দুই সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি