বিসিএসের নতুন কমিটির নির্বাচন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল রাজধানীর বিসিএস কার্যালয়ে ​চলে ভোটগ্রহণ
গতকাল রাজধানীর বিসিএস কার্যালয়ে ​চলে ভোটগ্রহণ

তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২০১৬-১৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ও শাখা কমিটিগুলোর নির্বাচন গতকাল সোমবার রাজধানীর ধানমন্ডিতে বিসিএস ইনোভেশন সেন্টারে অনুষ্ঠিত হয়।
সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। গণনার পর সন্ধ্যায় ভোটের ফলাফল প্রকাশ করা হয়। সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচিত সাত সদস্য হলেন সুব্রত সরকার (প্রাপ্ত ভোট ৪৮৫), ইউসুফ আলী (৪৭১), এ টি শফিক উদ্দিন আহমেদ (৪৬২), আলী আশফাক (৪৪৬), মো. শাহিদ-উল-মুনীর (৪২৬), এস এম ওয়াহিদুজ্জামান (৪০৮) ও নাজমুল আলম ভূঁইয়া (৩৯০)। বিসিএসের কার্যনির্বাহী কমিটির এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ১০ জন প্রার্থী। বাণিজ্য সংগঠন বিধিমালা এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির সংঘবিধি অনুসারে এবারের নির্বাচনে মোট ৭২৭ ভোটার ছিলেন। এর মধ্যে ভোট দিয়েছেন ৫৯৪ জন ভোটার। ভোটদানে ত্রুটির কারণে নয়টি ভোট বাতিল হয়।
নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান স্বদেশ রঞ্জন সাহা প্রথম আলোকে বলেন, পুরো নির্বাচনটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামীকাল ১৬ মার্চ বিকাল চারটায় নির্বাচিত এই সাতজনের মধ্যে পদবণ্টনের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন বোর্ডের আরও দুই সদস্য হলেন খন্দকার আতিক-ই-রব্বানী ও কামরুল ইসলাম। আপিল বোর্ডে আছেন শাফকাত হায়দার (চেয়ারম্যান) এবং এস কবির আহমেদ ও এ কে এম শামসুল হুদা।
বিসিএসের আটটি শাখার মধ্যে যশোর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রামের কমিটিতে সাতজন করে সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সিলেট ও খুলনা শাখার নির্বাচন গতকাল অনুষ্ঠিত হয়।