বিসিএসের নির্বাচন ১৪ ডিসেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২০১৪-১৫ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ও আটটি শাখা কমিটির নির্বাচন আগামী ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সম্প্রতি সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সভায় নির্বাচন বোর্ড এবং আপিল বোর্ড গঠন করা হয়।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে স্যাটকম কম্পিউটার লিমিটেডের স্বদেশ রঞ্জন সাহা এবং সদস্য হিসেবে দি কম্পিউটার লিমিটেডের খন্দকার আতিক-ই-রব্বানী এবং মাসনুনস লিমিটেডের কামরুল ইসলাম দায়িত্ব পালন করবেন। আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে সাইপ্রোকো কম্পিউটারস লিমিটেডের শাফকাত হায়দার এবং সদস্য হিসেবে আইবিসিএস প্রাইমেক্স সফটওয়্যার (বিডি) লিমিটেডের এস কবির আহমেদ এবং কম্পিউটার ডিভাইস অ্যান্ড টেকনোলজির এ কে এম শামসুল হুদা দায়িত্ব পালন করবেন। —বিজ্ঞপ্তি