বিসিএসের পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কম্পিউটার সমিতির উদ্যোগে এবং আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের সহযোগিতায় সমিতির সদস্য প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জন্য অনুষ্ঠিত হয়েছে পেশাগত দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ। বিসিএসের সদস্যদের জন্য পেশাগত দক্ষতা উন্নয়ন শীর্ষক চারটি প্রশিক্ষণ কর্মসূচির মধ্যে গত মঙ্গলবার দ্বিতীয়টি অনুষ্ঠিত হয়েছে। এতে সমিতির সদস্য প্রতিষ্ঠানের ২০ জন কর্মকর্তা অংশ নেন। প্রশিক্ষণে পেশাগত উন্নয়নের পাশাপাশি কী করে ব্যবসায়িক দক্ষতা আনা যায় সে বিষয়ে আলোচনা করা হয়। কর্মসূচিটি পরিচালনা করছে প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশন ফর এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট (স্পিড)। —বিজ্ঞপ্তি