বিসিএসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ‘বার্ষিক সাধারণ সভা ২০১৩’ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ঢাকায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোস্তাফা জব্বার। সভায় বিসিএসের সহসভাপতি মো. মঈনুল ইসলাম, মহাসচিব মো. শাহিদ-উল-মুনীর, কোষাধ্যক্ষ মো. জাবেদুর রহমান এবং পরিচালকবৃন্দ এ টি শফিক উদ্দিন আহমেদ, মো. ফয়েজউল্যাহ খান ও মজিবুর রহমান উপস্থিত ছিলেন। সভায় সমিতির ২০১৩ সালের কর্মকাণ্ডের বিবরণী বিগত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং আগামী অর্থবছরের জন্য সমিতির বাজেটের বিস্তারিত তুলে ধরা হয়।
এসব আলোচনা ও মতামতের পরিপ্রেক্ষিতে উত্থাপিত বিষয়াবলি সভায় সিদ্ধান্ত আকারে গৃহীত হয়। —বিজ্ঞপ্তি