বিসিএসের মেলায় বেড়েছে দর্শকের আনাগোনা

ঢাকার প্রগতি সরণিতে যমুনা ফিউচার পার্কের চতুর্থ তলায় চলছে কম্পিউটার ও মোবাইল ফোনের মেলা ‘বিসিএস আইসিটি ওয়ার্ল্ড ২০১৪’। আজ মেলার সপ্তম দিন। আজ সাপ্তাহিক ছুটি থাকা সত্ত্বেও যমুনা ফিউচার পার্কের মেলাপ্রাঙ্গণ খোলা থাকবে।
গতকাল মঙ্গলবার মেলায় গিয়ে দেখা হলো ঢাকার বিএএফ শাহীন কলেজের একদল শিক্ষার্থীর সঙ্গে। তাঁদের একজন ফয়সাল হক বলেন, ‘একটি স্মার্টফোন কিনতে চাই; মেলা উপলক্ষে একটু সাশ্রয়ী দামে কিনতে পারব।’
দর্শনার্থীদের জন্য মেলায় রয়েছে বৈচিত্র্যময় আয়োজন। ইভেন্ট কর্নারে গতকালের তারকা আড্ডায় ছিলেন উপস্থাপক ও অভিনয়শিল্পী নওশীন ও হিল্লোল। প্রতিদিন তারকা আড্ডা চলে বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত।
মেলায় চলছে প্রযুক্তিপণ্য প্রদর্শনী ও বিকিকিনির পাশাপাশি নানা আয়োজন। ডিজিটাল এডুকেশন জোন থেকে শিক্ষাক্ষেত্রে তথ্যপ্রযুক্তির বিভিন্ন সেবা ও উপকরণ সম্পর্কে জানতে পারছেন শিক্ষার্থীরা। প্রবেশ টিকিটের র্যাফল ড্রতে পুরস্কার দেওয়া হচ্ছে দর্শকদের। শিশু-কিশোরদের জন্য রয়েছে ডিজিটাল চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত তিন পর্বে চলে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা। মেলাজুড়ে রয়েছে তারহীন ওয়াইফাই ইন্টারনেট ব্যবহারের সুযোগ। www.bcsictworld.com.bd ঠিকানার ওয়েবসাইট থেকে মেলার সুবিধাসহ পণ্যও কেনা যাবে। আর এ সাইটে মেলার কিছু আয়োজন দেখাও যাবে। মেলা খোলা থাকে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত। মেলা শেষহবে ৮ মার্চ।—মো. রাফাত জামিল