বিসিএসের র‌্যাফল ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অমর একুশে গ্রন্থমেলা-২০১০’-এ অংশ নিয়েছিল বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। মেলায় বিসিএস স্টলে ছিল র‌্যাফল ড্রর সুযোগ। সেই ড্রয়ের পুরস্কার বিতরণ করা হয় গত রোববার ঢাকায় বিসিএস কার‌্যালয়ে।বিসিএসের সভাপতি মোস্তাফা জব্বার পুরস্কার বিতরণের সময় বলেন, মানুষের সবচেয়ে প্রিয় বন্ধু হলো বই। তাই পুরস্কার হিসেবে বই দেওয়া হচ্ছে।গত মাসে বাংলা একাডেমীতে আয়োজিত বইমেলায় বিসিএস প্রায় পাঁচ হাজার ব্যক্তির ই-মেইল ঠিকানা সংগ্রহ করে। এসব ঠিকানার মধ্যে লটারি করে পুরস্কার দেওয়া হয়। প্রথম পুরস্কার বিজয়ী এস এম মিজানুর রহমান পেয়েছেন ১০ হাজার টাকার বই। তারেক ফারুক দ্বিতীয় পুরস্কার হিসেবে পান পাঁচ হাজার টাকার বই। তৃতীয় পুরস্কার হিসেবে তিন হাজার টাকার বই পান জিতু। বাকি সাতজনের প্রত্যেকে পান এক হাজার টাকার করে বই।তাঁরা হলেন সরোয়ার হোসেন খান, খালিদ হোসেন, চৌধুরী পিরু সুলতান, মুনিরুল হাসান, শহীদ আলম, মো. হুমায়ুন কবির ও মো. সাইদুর রহমান। বিজয়ীরা ছাড়াও এ অনুষ্ঠানে বিসিএস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। —বাদল খান