বিসিটিওর তথ্যপ্রযুক্তি সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকার্স সিটিও ফোরাম বাংলাদেশ (বিসিটিও) এবং আভায়া টেকনোলজির আয়োজনে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ সেমিনার। ‘ফাস্টার কোলাবরেশন! স্মার্টার ডিসিশন! বেটার বিজনেস ফর দি ইন্ডাস্ট্রি’ শীর্ষক সেমিনারে বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে ব্যাংকগুলো কী করে প্রযুক্তিনির্ভর হয়ে উঠতে পারে, প্রযুক্তি কী করে আর্থিক লেনদেনে সহজ মাধ্যম হয়ে উঠতে পারে, সেসব বিষয়ে বিশদ আলোচনা করা হয়। খবর বিজ্ঞপ্তির। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশের (এটুআই) জাতীয় প্রকল্প পরিচালক নজরুল ইসলাম খান। তিনি বলেন, বাংলাদেশের তথ্যপ্রযুক্তির উন্নয়নে সরকারের পাশাপাশি কম্পিউটার পেশাজীবীদের ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, বিসিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকারসহ অনেকে।