বিস্ফোরক শনাক্ত করতে নতুন যন্ত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার একদল গবেষক এবার একটি নতুন সংবেদী (সেনসর) যন্ত্র তৈরি করেছেন, যা আলো এবং বিশেষ ধরনের কাচতন্তু ব্যবহার করে অিত সামান্য পরিমাণ বিস্ফোরকের উপস্থিতিও ধরে ফেলতে পারবে৷ অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর ফোটনিকস অ্যান্ড অ্যাডভান্সড সেনসিংয়ের বিজ্ঞানী জর্জিয়স সিমিনিস বলেন, বিস্ফোরক শনাক্তকরণের চিরায়ত পদ্ধতিতে সাধারণত ধাতব বস্তুর খোঁজ করা হয়৷ বর্তমান বিশ্বে ঘরে তৈরি এমন অনেক বিস্ফোরক ব্যবহার করা হয়, যেগুলোতে কোনো ধাতব বস্তু নেই৷ সে রকম বিস্ফোরক শনাক্তকরণের জন্য তাঁরা প্লাস্টিকের একটি বস্তু ব্যবহার করছেন৷ এটি সবুজ লেজার রশ্মির মাধ্যমে উদ্দীপ্ত হয়ে লাল আলো ছড়ায়৷ আর বিস্ফোরকের উপস্থিতি থাকলে সেই লাল আলোর পরিমাণ কমে যায়৷ পিটিআই৷