বিয়ে করতে উল্কার আংটি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনা-রুপা-হিরা নয়, উল্কাপিণ্ড থেকে তৈরি আংটি নিয়ে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলেন বান্ধবীকে। উল্কাপিণ্ড গলিয়ে এই আংটি নিজেই তৈরি করেছিলেন অস্ট্রেলিয়ার এক ব্যক্তি। এ প্রস্তাব ফেরাতে পারেননি তঁার বান্ধবী। বিয়ের পর সামাজিক খবরের ওয়েবসাইট `রেডিট'-এ সম্প্রতি উল্কা গলিয়ে আংটি তৈরির ছবি প্রকাশ করেছেন তিনি।এক খবরে ডেইলি মেইল জানিয়েছে, `ল্যাপোরকেনস্টেইন' নামে নিজেদের পরিচয় দিয়েছেন এই দম্পতি। তঁাদের ভাষ্য, তিন বছর আগে উল্কাপিণ্ডের তৈরি এই আংটি বদল করে বিয়ে করেছিলেন তঁারা। এখন সুখে-শানি্ততে ঘরসংসার করছেন।শত শত বছর পুরোনো কার্বন সমৃদ্ধ এই উল্কাপিণ্ডটির নাম`জেবিওন'।