বিয়ের খরচ বাঁচাতে ডিজিটাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের খরচ বাঁচাতে হবু বর-কনেরা এখন ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা শুরু করেছেন। বিয়ের বাজার-সদাই থেকে শুরু করে অতিথি আমন্ত্রণ, বিয়ের অনুষ্ঠানসহ আনুষঙ্গিক কাজগুলো সারতে হবু বর-কনেরা বেছে নিচ্ছেন সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক, টুইটার ও অনলাইন শপিং সাইটগুলোকে। বিয়ের আয়োজক প্রতিষ্ঠানগুলির বরাতে টেলিগ্রাফ অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, অনলাইনে কেনাকাটা, ছবি ও ভিডিওসহ অন্যান্য বিষয়গুলো তাদের ব্যবসায় প্রভাব ফেলছে। তবে এখনও বিয়ের আয়োজক প্রতিষ্ঠানগুলোর চাহিদা ফুরায়নি।এদিকে প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, বিয়ের জন্য প্রচলিত কার্ড, চিঠি বা নিমন্ত্রণপত্রের বদলে অধিকাংশ হবু বর-কনে এখন ঘনিষ্ঠদের কাছে সরাসরি ফেসবুক নোটিফিকেশন পাঠাচ্ছেন। বিয়ের ছবি তোলার জন্য চিত্রগ্রাহক ভাড়া করার পরিবর্তে অনেক বর-কনেই আমন্ত্রিত বন্ধু বান্ধবের স্মার্টফোনের ওপর নির্ভর করেন।বিয়ের ছবির চিত্রগ্রাহকেরা জানিয়েছেন, বর-কনেরা এখন আর পেশাদার চিত্রগ্রাহকদের ওপর নির্ভর করেন না। তাঁরা স্মার্টফোনে ছবি তুলে তা ফেসবুকসহ সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে শেয়ার করেন। ব্রাইডটুবি সাময়িকীর এক জরিপে দেখা গেছে, আমন্ত্রিত বন্ধুদের দ্বারা বিয়ের ছবি, ভিডিও করানোর ফলে বিয়ের খরচ কমে আসে চার হাজার ডলারেরও বেশি। এছাড়া বিয়ের সময়টিতে বর বা কনে তাঁদের নিজস্ব ছবি আপলোড করারও সুযোগ পান।