বিয়ের ছবি পাঠিয়ে, দেশি শাড়ি পরার অনুভূতি লিখেই পুরস্কার

আপনার কাছে আপনাদের বিয়ের ছবিটি নিশ্চয়ই সেরা। এবার একটু পরখ করে দেখতে পারেন অন্য দম্পতিদের বিয়ের ছবির মধ্যে আপনার ছবিটি কেমন?
আবার আপনি বিয়েতে দেশি শাড়ি কেন পরবেন বা নিজের বিয়ের সময় দেশি শাড়ি কেন পরেছিলেন, সেই অনুভূতিটাও বিশেষ হতে পারে।
এই দুই বিষয় নিয়ে দুটি প্রতিযোগিতায় অংশ নিতে পারেন চাইলেই। জিতে নিতে পারেন শ্রীলঙ্কা, নেপাল বা কক্সবাজার ভ্রমণের পুরস্কার, কিংবা গিফট ভাউচার। এ দুটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে প্রথম আলোর মঙ্গলবারের ক্রোড়পত্র নকশার আয়োজনে আগামী নভেম্বর মাসে অনুষ্ঠেয় ‘পন্ডস নিবেদিত নকশা বিয়ে উৎসব’-এর অংশ হিসেবে।
আমাদের ছবিই সেরা
আপনাদের বিয়ের যেকোনো ছবি পাঠাতে পারবেন। সেটি পানচিনি, গায়েহলুদ, বিয়ে, বউভাত—বিয়ের বিভিন্ন পর্বের হতে
পারে।
এক দম্পতি শুধু একটি ছবিই পাঠাতে পারবেন। সেই দম্পতি প্রতিযোগী হিসেবে বিবেচিত হবেন।
ছবি পাঠানো যাবে ই-মেইলে কিংবা ডাকযোগে। ই-মেইলে পাঠানোর ক্ষেত্রে ছবির আকার হবে সর্বোচ্চ ২ মেগাবাইট। ডাকযোগে পাঠালে ৪ আর (৪ বাই ৬ ইঞ্চি) আকারের হতে হবে।
ছবির সঙ্গে দম্পতির নাম, ঠিকানা, ফোন নম্বর, পেশা, বিয়ের তারিখ, আলোকচিত্রীর নাম (যদি থাকে) ইত্যাদি অবশ্যই থাকতে হবে।
প্রতিযোগিতায় পাঠানো যেকোনো ছবি প্রথম আলোয় ছাপা এবং প্রথম আলো ডটকমে প্রকাশ হতে পারে।
ছবি পাঠানোর শেষ সময় ৫ নভেম্বর। জমা পড়া ছবি থেকে প্রাথমিকভাবে নির্বাচিত ছবিগুলোর জন্য ভোট নেওয়া হবে অনলাইনে। অনলাইনের ভোট ও বিচারকমণ্ডলীর রায়ে তিন বিজয়ী নির্বাচন করা হবে।
পুরস্কার: প্রথম পুরস্কার—দম্পতির জন্য শ্রীলঙ্কা ভ্রমণ, দ্বিতীয় পুরস্কার—দম্পতির জন্য নেপাল ভ্রমণ, তৃতীয় পুরস্কার—দম্পতির জন্য কক্সবাজার ভ্রমণ। পুরস্কার পাওয়া তিনটি ছবি ছাপা হবে নকশায়।
ছবি পাঠানোর ঠিকানা
প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার ঢাকা। খামের ওপর অবশ্যই লিখতে হবে ‘বিয়ে উৎসব’।
ই-মেইল: [email protected]।
বিয়ের শাড়ি দেশি
এই প্রতিযোগিতা নারীদের জন্য।
অবিবাহিত মেয়েরা লিখে পাঠাতে পারেন ‘আমার বিয়ের শাড়িটা হবে দেশি’—এ বিষয়ে। আর বিবাহিত ব্যক্তিদের মধ্যে যাঁরা দেশি শাড়ি পরেছিলেন নিজের বিয়েতে, তাঁরা লিখতে পারেন ‘আমার বিয়ের শাড়ি ছিল দেশি’ বিষয়ে।
প্রতিটি লেখার শব্দসংখ্যা হবে অনূর্ধ ২০০।
লেখা পাঠানো যাবে ই-মেইলে কিংবা ডাকযোগে।
সঙ্গে উল্লেখ করতে হবে আপনার নাম, ঠিকানা, বয়স, ফোন নম্বর, পেশা।
লেখা পাঠানোর শেষ সময় ১০ নভেম্বর। সেরা লেখা নির্বাচন করবে জুরি বোর্ড।
পুরস্কার: প্রথম পুরস্কার—২০ হাজার টাকার গিফট ভাউচার, দ্বিতীয় পুরস্কার—১৫ হাজার টাকার গিফট ভাউচার, তৃতীয় পুরস্কার—১০ হাজার টাকার গিফট ভাউচার।
এ ছাড়া সেরা তিনটি লেখা ছাপা হবে নকশায়।
লেখা পাঠানোর ঠিকানা: প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার ঢাকা। খামের ওপর অবশ্যই লিখতে হবে ‘বিয়ে উৎসব’।
ই-মেইল: [email protected]।