বুদবুদ ডিসপ্লে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবান থেকে যে বুদবুদ তৈরি হয়, সেটাই বিশ্বের সবচেয়ে পাতলা স্বচ্ছ ডিসপ্লে। সাম্প্রতিক এক গবেষণায় আন্তর্জাতিক গবেষকদের একটি দল বুদবুদ থেকে বিশ্বের সবচেয়ে স্বচ্ছ ও পাতলা ডিসপ্লে তৈরির পদ্ধতি উদ্ভাবন করেছেন। এক খবরে বিবিসি জানিয়েছে, গবেষকেরা সাবানের বুদবুদে তৈরি ফিল্মে ছবি দেখানোর প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যা আলট্রাসনিক শব্দ তরঙ্গ ব্যবহার করে দুই মাত্রার বা ত্রিমাত্রিক ছবি তৈরি করে। বাজারের প্রচলিত সাবানের বুদবুদের চেয়ে গবেষকদের তৈরি সাবানের বুদবুদ আলাদা হলেও মূল উপাদান হচ্ছে সাবান। গবেষকেদের দাবি, সবচেয়ে পাতলা স্বচ্ছ ডিসপ্লে হচ্ছে বুদবুদ।টোকিও বিশ্ববিদ্যালয়ের গবেষক ইয়োয়াইচি ওচাইয়ি এই গবেষণার নেতৃত্বে ছিলেন। তাঁর মতে, সাবানের বুদবুদের পৃষ্ঠ মাইক্রো মেমব্রেন বা পর্দা। এই পর্দা ভেদ করে আলো যেতে পারে এবং বিভিন্ন রং এই কাঠামোর ওপর দৃষ্টিগোচর হয়।গবেষক ওচাইয়ি জানিয়েছেন, আমরা অত্যন্ত পাতলা নমনীয় বাইডিরেকশনাল রিফ্লেক্টেন্স ডিসট্রিবিউশন ফাংশন (বিআরডিএফ) উদ্ভাবন করেছি। স্বচ্ছ ছবি ও নতুন ধরনের ডিসপ্লে তৈরির ক্ষেত্রে এ গবেষণা কাজে লাগবে।