বুদ্ধিমতীকে নিয়ে পুরুষের সংকট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকেরই ধারণা, রসবোধ ও বুদ্ধিমত্তাসম্পন্ন নারীর সঙ্গে নিজেকে মানিয়ে নিতে গড়পড়তা পুরুষের সমস্যা হয়। আর যুক্তরাষ্ট্রের মায়ামি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকও এমন কথাই জানিয়েছেন। কৌতুকবোধে পরিণত নারীকে পুরুষেরা সাধারণত অপছন্দ করে বলেই ধারণা করা হয়। কারণ, পুরুষের কৌতুক শুনে নারীরা হাসবে—এমনটাই প্রত্যাশিত। রসবোধ তৈরি করার সামর্থ্য এবং কৌতুক বোঝার দক্ষতা যাচাই করার ওই গবেষণায় দেখা যায়, নারী ও পুরুষের মধ্যে একটি ব্যাপারে মিল রয়েছে। তাদের কথা শুনে বিপরীত লিঙ্গের কেউ হাসলে তারা পছন্দ করে। কিন্তু অন্যকে হাসানোর সামর্থ্য বিবেচনা করলে নারীরা তুলনামূলক এগিয়ে থাকে। তবে রসিক পুরুষকে নারীরা যতটা পছন্দ করে, বুদ্ধিদীপ্ত নারীকে পুরুষেরা তার চেয়ে কিছুটা কম প্রত্যাশা করে। টেলিগ্রাফ।