বুয়েটে কিউবির বেস স্টেশন
উচ্চগতির তারহীন ওয়াইম্যাক্স সেবা দিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) বেস স্টেশন স্থাপন করেছে কিউবি। সম্প্রতি বুয়েটের প্রধান প্রকৌশলীর কার্যালয়ে এ-সংক্রান্ত একটি চুক্তি হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বুয়েটের কম্পট্রোলার মো. জসীমউদ্দিন আকন্দ, প্রধান প্রকৌশলী এম এম আবদুল আলিম, কিউবির প্রধান নির্বাহী কর্মকর্তা ডি এস ফয়সাল হায়দার, প্রধান কারিগরি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, রেডিও অ্যাক্সেস নেটওয়ার্কের প্রধান আদনান ইমতিয়াজ হালিমসহ অনেকে।
এ চুক্তির আওতায় ইতিমধ্যে কিউবির বেস স্টেশনের মাধ্যমে বুয়েটের শিক্ষক, কর্মকর্তা এবং ছাত্রছাত্রীদের দ্রুতগতির ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে। বেস স্টেশন বসানো ছাড়াও কিউবি বুয়েটের সব ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, প্রশাসনিক প্রধান, রেজিস্ট্রার এবং উপাচার্যের কার্যালয়ে ব্রডব্যান্ড সংযোগ দিয়েছে। —বিজ্ঞপ্তি