বুয়েটে আইপি প্রশিক্ষণ কেন্দ্র চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেলিযোগাযোগ অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) স্থাপন করেছে ইন্টারনেট প্রটোকল (আইপি) প্রশিক্ষণ কেন্দ্র। এতে শিক্ষার্থী, সাধারণ মানুষ ও আইপি ব্যবসায় জড়িতরা প্রশিক্ষণ নিতে পারবেন।বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান গত সোমবার এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন, বুয়েটের উপাচার্য এস এম নজরুল ইসলাম, চীন দূতাবাস ঢাকার রাজনৈতিক কাউন্সিলর ইয়াং জুয়াও এবং হুয়াওয়ে বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ান্ডার ওয়াং।হুয়াওয়ে বুয়েটে পাঁচ লাখ ৪০ হাজার ডলার খরচ করে এ প্রশিক্ষণ আইপি কেন্দ্র তৈরি করেছে। —বিজ্ঞপ্তি