বুয়েটে চলছে প্রতিযোগিতা শুরু
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) শুরু হয়েছে ‘রেজর-বুয়েট সাইবার চ্যালেঞ্জ’ নামে গেমস প্রতিযোগিতা। গতকাল মঙ্গলবার বিকেলে বুয়েটের ডেল ক্যাফেতে ছয় দিনের এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বুয়েটের মডারেটর মুহাম্মদ মাহফুজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বুয়েটের ছাত্রকল্যাণবিষয়ক সম্পাদক অধ্যাপক মো. দেলওয়ার হোসাইন ও কম্পিউটার সোর্স লিমিটেডের বিপণন ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম। আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই সকাল নয়টা থেকে এনএফএস ও ফিফার প্রথম পর্ব খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন বুয়েটের শিক্ষার্থীরা। হরতালের কারণে সন্ধ্যা থেকে খেলায় অংশ নেন অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে অংশ নেওয়া গেমাররা। গতকাল ৫০টি সিএসএম গেমিং কম্পিউটারে চার দফায় প্রতিদ্বন্দ্বিতা করেন ২০০ জন গেমার। আজ প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও ৪৫০ জন প্রতিযোগী। বিজয়ীরা সেমিফাইনালে উত্তীর্ণ হবেন। কম্পিউটার সোর্সের সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করেছে বুয়েট কম্পিউটার ক্লাব। প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক রেজর এরং সহযোগী পৃষ্ঠপোষক হিসেবে আছে লজিটেক, অ্যান্টেক, সিএসএম পিসি, কর্সেয়ার, এমএসআই, ডি-লিংক এবং গিয়ার স্টিল সিরিজ। —বিজ্ঞপ্তি