বুয়েটে শুরু হচ্ছে তথ্যপ্রযুক্তির উর‌্যাসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের বার্ষিক আয়োজন সিএসই উর‌্যাসব ৩০ নভেম্বর থেকে শুরু হচ্ছে। উর‌্যাসব চলবে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত। এ উপলক্ষে উদ্বোধনী দিনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। এদিন আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং, প্রকল্প প্রদর্শন এবং সফটওয়্যার ডিজাইন ও উন্নয়ন প্রতিযোগিতা হবে। দ্বিতীয় দিনের উর‌্যাসবে শিক্ষার্থীদের জন্য বিশেষ আয়োজন থাকবে। ২ ডিসেম্বর পুরস্কার বিতরণ করা হবে। এ ছাড়া উর‌্যাসবে থাকছে চাকরির মেলা, কম্পিউটার শিল্পখাতে প্রদর্শনী, সেমিনার প্রভৃতি। বুয়েট ছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিভিন্ন আয়োজনে অংশ নিতে পারবেন। ওয়েবসাইট: www.buet.ac.bd/cse/festivalযোগাযোগ: ০১৯১২১৬২০৮০। —বিজ্ঞপ্তি