বুয়েটে শেষ হলো গেমস প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটার সোর্স লিমিটেড ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কম্পিউটার ক্লাবের আয়োজিত বুয়েট-রেজর সাইবার চ্যালেঞ্জ ২০১৩ গেমস প্রতিযোগিতা শেষ হয়েছে। মঙ্গলবার বিকেলে কম্পিউটার সোর্সের প্রধান কার্যালয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানের পরিচালক এ ইউ খান। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পণ্য ব্যবস্থাপক ফয়েজ মোর্শেদ। খবর বিজ্ঞপ্তির।এবারের প্রতিযোগিতায় একক ফিফা ২০১৩ খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন আফসার হোসেন এবং রানারআপ সানি।এনএফএস বিজয়ী আল-আমিন ও রানারআপ হয়েছেন অমিক রায়।প্রতিযোগিতায় কল অব ডিউটি খেলায় চ্যাম্পিয়ন হয়েছে আরভি দল। এ দলের সদস্যরা হলেন রাহিব রেজা, হিমালয় ইসলাম, নজরুল ইসলাম ভূঁইয়া, ইব্রাহীম হোসাইন ও দেওয়ান অভি। এ ছাড়া কাউন্টার স্ট্রাইক ফোর্স গেমে বিজয়ী ক্র্যাক দলের সদস্যরা হলেন ফারহান হোসাইন, হামিদ রায়হান, আসিফ সরকার, ইশতিয়াক আহমেদ ও ইবনে খালিদ। বিজয়ীদের হাতে গেম খেলার যন্ত্র ও চেক তুলে দেওয়া হয়। ২ এপ্রিল বুয়েট মিলনায়তনে এ প্রতিযোগিতা শুরু হয়।