বৃষ্টি কম হবে শুনে যারা খুশি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিষ্ঠানের মালিক
বৃষ্টির অজুহাতে অফিসের কর্মচারীরা অফিস কামাই দিতে পারবে না।
অতএব তাদের খুশি
হওয়ার মতো যথেষ্ট উপাদানআছে এই তথ্যে।
জনৈক কৃপণ
বৃষ্টি কম হলে কৃপণের কেনা নতুন ছাতাটা ঘরের এক কোণে সাজানোই থাকবে। অতি ব্যবহারে সেটা নষ্ট হওয়ার কোনো আশঙ্কা থাকবে না।
কোমল পানীয় ও
আইসক্রিম বিক্রেতা
বৃষ্টি না হলেই গরম, আর গরম মানেই কোমল পানীয় ও আইসক্রিমের রমরমা ব্যবসা।
মেয়র সম্প্রদায়
বৃষ্টি না হলে সবচেয়ে খুশি হবেন সদ্য নির্বাচিত মেয়ররা। কারণ, বৃষ্টি
হলেই জলাবদ্ধতা।
আর জলাবদ্ধতা মানেই মেয়রের মুণ্ডুপাত, বেশি বেশি খাটুনি।