বৃষ্টিপাতের নিয়ন্ত্রণস্থল!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকায় রাথো ক্রুনকোপ নামের প্রত্নতাত্ত্বিকস্থলে ‘বৃষ্টি নিয়ন্ত্রণকেন্দ্রের’ সন্ধান মিলেছে। বতসোয়ানা ও জিম্বাবুয়ের কাছাকাছি ওই অঞ্চলের আদি নৃগোষ্ঠীর (স্যান) মানুষেরা সেখানে খ্রিষ্টপূর্ব ১০০০ অব্দে বৃষ্টির জন্য প্রার্থনা করতেন। এক হাজার ফুট উঁচু পাহাড়ের ওপর ওই প্রত্নতাত্ত্বিকস্থলে রয়েছে দুটি পাথুরে জলাধার। সেখানে গন্ডার, জেব্রা, জিরাফ প্রভৃতি প্রাণীর প্রায় ৩০ হাজার জীবাশ্ম (ফসিল) খুঁজে পেয়েছেন কেপটাউন বিশ্ববিদ্যালয়ের গবেষক সাইমন ব্রানটন ও তাঁর সহকর্মীরা। আজানিয়া সাময়িকীতে প্রকাশিত গবেষণা নিবন্ধে বলা হয়, সেখানে বিভিন্ন প্রাণী উৎসর্গ করা হতো। তবে এতে আসলেই বৃষ্টিপাত হতো কি না, তা স্পষ্ট নয়। লাইভসায়েন্স।