বৃহস্পতিবার থেকে ল্যাপটপ মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ল্যাপটপ মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন ল্যাপটপ বিক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও মেলা আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তা উপস্থিত ছিলেন। ছবি: সংগৃহীত।
ল্যাপটপ মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন ল্যাপটপ বিক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও মেলা আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তা উপস্থিত ছিলেন। ছবি: সংগৃহীত।

‘শোক থেকে শক্তি, প্রযুক্তিতে মুক্তি’ স্লোগানে আগামী বৃহস্পতিবার থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হচ্ছে তিন দিনের ল্যাপটপ মেলা। মেলা আয়োজন করছে এক্সপো মেকার।

মেলার বিস্তারিত জানাতে গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রতিষ্ঠানটি।

এক্সপো মেকার সূত্রে জানা গেছে, ১৯ তম বারের মতো দেশে ল্যাপটপ মেলার আয়োজন করছে তারা। এবারের মেলায় একটি মেগা-প্যাভিলিয়ন, পাঁচটি প্যাভিলিয়ন, ১৪টি মিনি প্যাভিলিয়ন ও ২৭ স্টলে প্রযুক্তিপণ্য পণ্য প্রদর্শন ও বিক্রি হবে। মেলায় এসার, আসুস, ডেল, এইচপি, লেনোভোসহ দেশের প্রায় সব ল্যাপটপ ব্র্যান্ড থাকবে। মেলায় ২০ হাজার থেকে এক লাখ ৭০ হাজার টাকার মধ্যে ল্যাপটপ পাওয়া যাবে।

মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় প্রবেশমূল্য ৩০ টাকা। স্কুলের শিক্ষার্থীরা ইউনিফর্ম পরে বা পরিচয়পত্র প্রদর্শন করে বিন মূল্যে প্রবেশ করতে পারবে। মেলায় টিকিটের অর্থ দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত একজন সাংবাদিকের চিকিৎসায় সহায়তা হিসেবে দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে আসুস বাংলাদেশের কান্ট্রি হেড মো. আল ফুয়াদ, ডেল বাংলাদেশের বিপণন ব্যবস্থাপক প্রতাপ সাহা, এইচপির ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক সালাউদ্দিন মো. আদিল, লেনোভোর বিপণন ব্যবস্থাপক রাশেদ কবির উপস্থিত ছিলেন।