বৃহস্পতিবার সিটিও সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আই-স্টেশন লিমিটেডের ব্যবস্থাপনায় ইউবিএম ইন্ডিয়া প্রা. লিমিটেড আগামী বৃহস্পতিবার ঢাকার হোটেল রূপসী বাংলায় ‘বাংলাদেশ সিটিও সামিট ২০১২’-এর আয়োজন করেছে। এই সম্মেলনে দেশ-বিদেশের দেড় শতাধিক প্রযুক্তিবিদ অংশগ্রহণ করবেন। এর সহযোগী হলো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান কারিগরি কর্মকর্তাদের (সিটিও) সংগঠন ‘ব্যাংকার্স সিটিও ফোরাম অব বাংলাদেশ’। —বিজ্ঞপ্তিলক্ষ করুন: কম্পিউটার প্রতিদিনে গতকাল সোমবার প্রকাশিত ‘সিটিসেলের গ্রাহকসেবা প্রচারণা’ শিরোনামের খবরে সিটিসেলের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ডেভিড লি-র পদের নাম ভুল ছাপা হয়েছিল। এ জন্য আমরা দুঃখিত। —বি.স