বৃহস্পতির চাঁদে পানি?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃহস্পতি গ্রহের চাঁদ গ্যানিমেডে কয়েক স্তরের পানি ও বরফ থাকতে পারে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) একদল বিজ্ঞানী এ তথ্য জানিয়েছেন। সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ গ্যানিমেডের ব্যাস পাঁচ হাজার ৩০০ কিলোমিটার, যা বুধ গ্রহের চেয়েও বড়। জ্যোতির্বিদেরা ধারণা করছেন, গ্যানিমেডের গঠন অনেকটা স্যান্ডউইচের মতো। নাসার মহাকাশযান গ্যালিলিও ১৯৯০-এর দশকে গ্যানিমেডের খুব কাছ দিয়ে উড়ে যায় এবং উপগ্রহটিতে পানির অস্তিত্ব রয়েছে বলে জানায়। এ ছাড়া সেখানে ম্যাগনেসিয়াম লবণসমৃদ্ধ সাগরও রয়েছে বলে তথ্য প্রকাশিত হয়। গবেষকেরা এসব তথ্যের ভিত্তিতে গ্যানিমেডের একটি ত্রিমাত্রিক নমুনা (থ্রিডি মডেল) তৈরি করেছেন। রয়টার্স।