শূন্যস্থান পূরণ অংশ-৮
প্রিয় পরীক্ষার্থী, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষার ২ নম্বর প্রশ্নটি থাকে ‘শূন্যস্থান পূরণ’।
অধ্যায়-৭
১৫. একদম — করে থাকলে শরীর অচল হয়ে যাবে।
উত্তর: উপোস।
১৬. শরীর ও মন সুস্থ রাখার অন্যতম উপায় হলো—।
উত্তর: যোগব্যায়াম।
১৭. বেঁচে থাকার জন্য — প্রয়োজন।
উত্তর: আহারের।
১৮. যোগব্যায়ামের একটি বিশেষ পদ্ধতিকে বলে—।
উত্তর: আসন।
১৯. আসন অনুশীলন করলে — জন্য মন প্রস্তুত হয়।
উত্তর: সাধনার।
২০. দেহের অপ্রয়োজনীয় মেদ কমায় —।
উত্তর: সর্বাঙ্গাসন।
২১. নিয়মিত আসন করলে শরীর — থাকে।
উত্তর: কর্মক্ষম।
২২. অনিদ্রা দূর করে—।
উত্তর: গোমুখাসন।
২৩. গোমুখাসনে — সোজা হয়।
উত্তর: মেরুদণ্ড।
২৪. দেহ ও মনের সমতা রক্ষা হয় — অনুশীলনে।
উত্তর: আসন।
২৫. আগে শরীর পরে —।
উত্তর: ধর্মসাধনা।
২৬. পরিমিত আহার স্বাস্থ্যের জন্য—।
উত্তর: উপকারী।
২৭. স্বাস্থ্যের জন্য আহারের পাশাপাশি — প্রয়োজন।
উত্তর: সংযম।
অধ্যায়-৮
১. দেশের প্রতি মানুষের অনুরাগ ও ভালোবাসই—।
উত্তর: দেশপ্রেম।
২. আত্মমর্যাদা উৎস হলো —।
উত্তর: দেশপ্রেম।
৩. দেশপ্রেম — অঙ্গ।
উত্তর: মনুষ্যত্বের।
৪. দেশ ও জাতির — দেশপ্রেমের গুরুত্ব অপরিসীম।
উত্তর: উন্নয়নে।
৫. দেশের প্রতি ভালোবাসাকে বলে —।
উত্তর: দেশপ্রেম।
৬. দেশপ্রেমিক — করে দেশের স্বাধীনতা রক্ষা করেন।
উত্তর: যুদ্ধ।
৭. দেশপ্রেমিক হাসিমুখে — উৎসর্গ করেন।
উত্তর: জীবন।
৮. দেশপ্রেমের গৌরবে — স্মরণীয় হয়ে রইলেন।
উত্তর: বিদুলা।
৯. আমরা ভালোবাসব আমাদের —।
উত্তর: দেশকে।
# বাকী অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক গবর্নমেন্ট ল্যাব. হাইস্কুল, ঢাকা