বেকারত্বে হৃদরোগের ঝুঁকি বাড়ে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স পঞ্চাশ পেরোলেই নানান ধরনের ভাবনা-চিন্তা, উদ্বেগ আর মানসিক চাপ বেড়ে যায়। এ বয়সে হৃত্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে নানা বিষয় জড়িয়ে আছে। গবেষকেরা জানিয়েছেন, কাজকর্মহীন হয়ে পড়ার বিষয়টি এ বয়সে হৃদরোগের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। মার্কিন গবেষকেরা জানিয়েছেন, ধূমপানের কারণে হৃদরোগের যতো ঝুঁকি বাড়ে, হাতে কাজ না থাকার কারণেও হৃদরোগের ঝুঁকি ততটাই। যুক্তরাষ্ট্রে ১৩ হাজার ব্যক্তিকে নিয়ে এ সংক্রান্ত একটি গবেষণা করেছে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের গবেষকেরা। গবেষকেরা জানিয়েছেন, চাকরি হারানোর প্রথম বছরের মধ্যেই হৃদরোগের ঝুঁকি ২৫ শতাংশ বেড়ে যায় এবং পরবর্তীতে এ হার আরও বাড়তে থাকে। তবে যারা চাকরি থেকে বরখাস্ত হন তাদের ক্ষেত্রেই এটা ঘটে। স্বেচ্ছা অবসর নিলে তাদের ঝুঁকির পরিমাণ কম। গবেষকেরা জানিয়েছেন, সম্প্রতি চাকরি খুইয়েছেন এমন ব্যক্তিদের ক্ষেত্রে হূদরোগের ঝুঁকি ২৭ শতাংশ।গবেষকেরা জানিয়েছেন, হৃদরোগের কারণ হতে পারে ‘চাপ’। তবে এ বিষয়টি নিয়ে আরও গবেষণা করতে চান তাঁরা। এক প্রতিবেদনে লিখেছে বিবিসি অনলাইনড. ডোনা আরনেট এ প্রসঙ্গে জানিয়েছেন, এর আগে করা আরেকটি গবেষণায় দেখা গেছে- বেশি কাজের চাপ নিয়ে চাকরি করাটাও হৃদরোগের কারণ হতে পারে। তবে ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, কাজের চাপ সরাসরি হৃদরোগের কারণ নয় বরং তা হৃদরোগের ঝুঁকির মাত্রাকে বাড়িয়ে দেয়।বেশি কাজের চাপ যুক্ত চাকরির চেয়ে চাকরি থেকে বরখাস্ত হলে প্রভাব পড়ে বেশি। আর হূদরোগের কথা জানতে পারলে চাপ আরও বেড়ে যায়। গবেষকেরা পরামর্শ দিয়েছেন, চাপমুক্ত থাকার নানা উপায় রয়েছে। সবচে সহজ উপায় হচ্ছে- প্রতিদিন হালকা শারীরিক কসরত করা। এতে চাপমুক্ত হয়ে শরীর ও মন চাঙা থাকবে।