বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শনিবার উপাচার্য এ কে এম নূর-উন-নবীর সভাপতিত্বে ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার জন্য ১১, ১২ ও ১৩ ডিসেম্বর দিন পূর্বনির্ধারিত ছিল। কিন্তু অনিবার্য কারণে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হবে।