বেড়েছে টুইটারের জনপ্রিয়তা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন যুক্তরাষ্ট্রের এক জরিপে বলছে, এ বছর টুইটারের জনপ্রিয়তা বেড়েছে। আর সেই তুলনায় কমেছে ফেসবুকের জনপ্রিয়তা।
গবেষণা সংস্থা ফ্রাঙ্ক এন মাজিদ এসোসিয়েটস ইন-এর করা এক জরিপে দেখা গেছে, ২০১৩ সালে তরুণদের মাঝে ফেসবুকের জনপ্রিয়তা ছিল ৯৪ শতাংশ, যা ২০১৪ তে ৮৮শতাংশে নেমে গেছে।
তরুণদের মাঝে জনপ্রিয়তার দিক থেকে টুইটার ছাড়াও সামাজিক যোগাযোগের অন্যান্য মাধ্যম যেমন ইনষ্টাগ্রাম, বিভিন্ন মেসেজিং অ্যাপ যেমন হোয়াটসঅ্যাপ এবং অ্যাপলের মেসেজিং অপশনের বেড়েছে গুরুত্ব।
বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপে টুইটারের ব্যবহার বেশি। তবে, সে তুলনায় বাংলাদেশে ফেসবুকের ব্যবহার বেশি বলে ধারণা করা হয়।