বেদখল হতে পারে চালকহীন গাড়ি

যেকোনো ধরনের বেদখলের (হ্যািকং) চেয়ে চালকবিহীন গাড়িতে ব্যবহৃত প্রযুক্তি বেদখল হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি যুক্তরাজ্যের ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (আইইটি) সাইবার নিরাপত্তা গবেষকেরা এ তথ্য জানিয়েছেন। আগামী বছরের শুরুতেই যুক্তরাজ্যে চালু হতে যাচ্ছে চালকবিহীন গাড়ি। ঠিক তার আগেই এমন তথ্য প্রকাশিত হয়েছে। আইইটি জানিয়েছে, যেকোনো ধরনের বেদখল হওয়ার চেয়ে চালকবিহীন গাড়ি বেদখল হওয়ার সম্ভাবনা বেশি হওয়ায় এ গাড়িগুলো ব্যবহারকারীদের জন্য ঝুঁকিপূর্ণ।
আইইটির সাইবার নিরাপত্তা বিভাগের প্রধান হাগ বয়েজ বলেন, ‘নিরাপত্তা বিশ্লেষণে দেখা গেছে, স্বচালিত গাড়িতে ব্যবহৃত ৯৮ শতাংশ অ্যাপ্লিকেশনেরই নিরাপত্তা ব্যবস্থা দুর্বল। এ ছাড়া প্রতিটি অ্যাপ্লিকেশনেই রয়েছে ১০-১৫টি বড় ত্রুটি। যেহেতু এটি বাহন, তাই এটি ব্যবহারে সাধারণ মানুষের নিরাপত্তা বিষয়টি খুবই জরুরি।’ আইইটির মতে, যুক্তরাজ্যের লন্ডনে চালকবিহীন গাড়ি চালু হলে এর নিরাপত্তা বিষয়টি খুবই জরুরি হয়ে দেখা দেবে।
সম্প্রতি সার্চ ইঞ্জিন গুগল চালকবিহীন গাড়ি তৈরি এবং এর সফল ব্যবহার দেখায়। ইতিমধ্যে সারা বিশ্বের বাজারগুলোতে বেশ আগ্রহ সৃষ্টি হয়েছে এ গাড়িগুলোর প্রতি। —দ্য গার্ডিয়ান অবলম্বনে কাজী আলম