বেদনার সুর ভালো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন খারাপ? ভাবছেন আনন্দময় সংগীত শুনলে ভালো লাগবে। কিন্তু বেদনার সুরও এ ক্ষেত্রে আপনার সহায়ক হতে পারে। জার্মানির ফ্রেই বিশ্ববিদ্যালয়ের নতুন এক গবেষণায় দেখা যাচ্ছে, মনের বিষাদময় অবস্থায় ইতিবাচক আবেগ জাগিয়ে তুলতে বেদনার সুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওই গবেষকেরা সারা বিশ্বের ৭৭০ জন মানুষের ওপর জরিপ চালিয়ে বলছেন, বেদনার সুর মানুষের মনে প্রশান্তি ও স্থিতি আনে এবং ভালো থাকার জন্য বাস্তবসম্মত প্রভাব বিস্তার করে। গবেষণায় নেতৃত্ব দেন লিলা টারাফি। তাঁর মতে, ব্যক্তিগত অভিজ্ঞতা, ভাবনা ও অনুভূতির পুনর্মূল্যায়ন করার সুযোগ করে দেয় বেদনার সুর। এ-সংক্রান্ত গবেষণা প্রতিবেদনটি প্লস ওয়ান সাময়িকীতে প্রকাশিত হয়েছে। পিটিআই।